শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অষ্টমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

    খেলাধুলা ডেস্ক

    ৩১ জুলাই, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

    অষ্টমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

    মেয়েদের কোপা আমেরিকা মানেই ব্রাজিলের একচ্ছত্র দাপট। তাদের সামনে অন্য দলগুলো যেন দুধভাত। ১৯৯১ সাল থেকে শুরু কোপা ফেমেনিনার নয় আসরে সব কটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের মেয়েরা।

    রোববার (৩১ জুলাই) স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম এবং টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছে সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।

    এস্তাদিও আলফান লোপেজ স্টেডিয়ামে ফাইনালটা ফাইনালের মতোই হয়েছে। ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট বেশি নিয়েছে কলম্বিয়া।

    ম্যাচ ব্রাজিল নিয়ন্ত্রণে রাখলেও স্বাগতিকদের চেষ্টার কমতি ছিল না। তবে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠেনি তারা।

    ১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় ২০০৬ বাদে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৩১ জুলাই, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৩১ জুলাই, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন