টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

খেলাধুলা ডেস্ক

১৭ জুলাই, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব প্রদান ও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজসেরা কৃতিত্ব অর্জনের পর তার এই অবসরের ঘোষণায় সংশ্লিষ্ট মহল অবাক হয়ে গেছেন।

শনিবার রাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টিতে তিনি সাবেক হয়ে গেছেন!

তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর চারটার দিকে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।

২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরইমধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৭ জুলাই, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৭ জুলাই, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৭ জুলাই, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৭ জুলাই, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন