বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক

খেলাধুলা ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক
মুশফিক/ফাইল ছবি

এবার মুশফিকুর রহিমের নতুন অর্জন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান অর্জন করেছেন তিনি। তার এই অর্জনের সাথে সাথে শীর্ষ  থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

এতদিন ওয়ানডে ফরম্যাটের মত টেস্টেও দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। চোটের কারণে তামিম খেলতে পারছেন না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে। এই সুযোগে চট্টগ্রাম টেস্টেই তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক।


মুশফিক চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন ৪৬৯৬ রান নিয়ে। টেস্টে তামিমের মোট রান ৪৭৮৮। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের ইনিংস খেলা মুশফিক দ্বিতীয় ইনিংসে লড়ছে বিপর্যয় এড়াতে। তৃতীয় দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১২ রান করে।

এই ইনিংস খেলার পথেই তামিমকে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তিনি। এই তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, ৩৯৩৩ রান নিয়ে। এছাড়া ৩৩৫৫ রান নিয়ে মুমিনুল হক চারে ও ৩০২৬ রান নিয়ে হাবিবুল বাশার পাঁচ নম্বরে অবস্থান করছেন।

একনজরে টেস্টে দেশের সর্বোচ্চ ১০ রান সংগ্রাহক 

১. মুশফিকুর রহিম – ৪৭৯৯* রান
২. তামিম ইকবাল – ৪৭৮৮ রান
৩. সাকিব আল হাসান – ৩৯৩৩ রান
৪. মুমিনুল হক – ৩৩৫৫ রান
৫. হাবিবুল বাশার – ৩০২৬ রান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ – ২৯১৪ রান
৭. মোহাম্মদ আশরাফুল – ২৭৩৭ রান
৮. ইমরুল কায়েস – ১৭৯৭ রান
৯. জাভেদ ওমর বেলিম – ১৭২০ রান
১০. খালেদ মাসুদ পাইলট – ১৪০৯ রান




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৯ নভেম্বর, ২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন