শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৫ হাজারে সেঞ্চুরিম্যান তামিম

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

    ৫ হাজারে সেঞ্চুরিম্যান তামিম

    বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের  দ্বিতীয় হলেও  বিশ্বের শততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পুর্ন  করলেন তামিম।

    বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৫ হাজার রানের জন্য তামিমের প্রয়োজন ছিলো মাত্র ১৯ রান। সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের করা  ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফ্লিক করে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ৩ রান নিয়ে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন তামিম। ৫ হাজার রান পাওয়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে আউট হন তামিম। তার ইনিংসে ৪টি চার ছিলো।

    বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিক ৫ হাজার রান করলেও, তামিম দ্রুত এই মাইলফলক স্পর্শ করেন। ৮১ ম্যাচের ১৪৯তম ইনিংসে ৫ হাজার রান করেছিলেন মুশফিক। আর ৬৮ ম্যাচের ১২৯তম ইনিংসে ৫ রানে পা রাখেন তামিম।

    ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৮ টেস্টের ১২৯ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৫০১০ রান তামিমের।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৭ জুন, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন