শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ পর্বের ফল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২২ ১২:২১ পূর্বাহ্ন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ পর্বের ফল প্রকাশ

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় পর্বের লিখিত পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শর্তসাপেক্ষে সর্বমোট ৫৭ হাজার ৩৬৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

    বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশের কথা জানানো হয়।

    এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ‘সরকারি বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ -২০২০’ এর লিখিত পরীক্ষার তৃতীয় ধাপে  ৩ জুন ১৮ জেলার সম্পূর্ণ (জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, ভোলা, বরগুনা, সিলেট, ঠাকুগাঁও, দিনাজপুর, নীলফামারী, ও পঞ্চগড়) এবং ১৪ জেলার আংশিক (নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, রাজবাড়ী, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধা) সহ ৩২ জেলায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। ওই পরীক্ষার ফলাফলণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৫৭ হাজার ৩৬৮ (সাতান্ন হজার তিনশত আটষট্টি) জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
    লিখিত পরীক্ষার ফলাফল  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

    শর্তগুলো হচ্ছে-এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর’ কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না;

    প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি /ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

    কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান /প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবেন;

    প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

     




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    ১৭ জুন, ২০২২ ১২:২১ পূর্বাহ্ন