শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১

    চ্যাম্পিয়ন একাত্তর টিভি, রানার্স আপ চ্যানেল আই

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ নভেম্বর, ২০২১ ০৬:৪৯ পূর্বাহ্ন

    চ্যাম্পিয়ন একাত্তর টিভি, রানার্স আপ চ্যানেল আই
    চ্যাম্পিয়ন একাত্তর টিভি দল

    ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনালে চ্যাম্পিয়ন একাত্তর টিভি ও রানার্স আপ চ্যানেল আই। শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র থাকার ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। একাত্তর টিভি ২-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন একাত্তর টিভির গোলরক্ষক মনির মিল্লাত। 

    রানার্স আপ চ্যানেল আই দল।

    ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান, এমপি। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যানেল ২৪ এর সাদমান সাকিব, সেরা গোলদাতা নির্বাচিত হন চ্যানেল আই’র রাহুল রায়। ফেয়ার প্লে ট্রফি লাভ করে দৈনিক ইনকিলাব। 

    প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রæপের পৃষ্ঠপোষকতায় ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রæপের ডিরেক্টর মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো: মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটির সদস্য জাহেদ হোসেন খোকন, রকিবুল ইসলাম মানিক ও আরাফাত জোবায়ের প্রমুখ।

    এর আগে সকালে প্রথম সেমিফাইনালে একাত্তর টিভি ২-১ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত ফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের জেমসন মাহবুব। দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ২-০ গোলে ইনকিলাবকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের তারিকুল ইসলাম মাসুম।

    ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর এবারের আয়োজনে ৫০টি দল অংশ নেয়। 
     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৮ নভেম্বর, ২০২১ ০৬:৪৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৮ নভেম্বর, ২০২১ ০৬:৪৯ পূর্বাহ্ন