বিশ্বকাপের আসরে বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক

২৭ নভেম্বর, ২০২১ ১০:১৬ অপরাহ্ন

বিশ্বকাপের আসরে বাংলাদেশের মেয়েরা
নারী ক্রিকেট দল

করোনাভাইরের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে বাতিল হয়ে গেছে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। আর এরমধ্য দিয়ে ভাগ্যখুলে গেল   বাংলাদেশ নারী দলের জন্য। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো সুযোগ করে নিল সালমা খাতুন, জাহানারা আলমদের দল।

শনিবার জিম্বাবুয়েতে চলমান বাছাইয়ের টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেয়আইসিসি।  শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাতিলের পরপরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

জানা গেছে, বাংলাদেশ এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়। এবার অবশ্য বেশ ভালো ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে তাদের জন্য দুয়ারটি সরাসরি খুলে দিল কোভিড-১৯।

এবারের বাছাইপর্ব থেকে তিন দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। এখন পুরো প্রতিযোগিতাই বাতিল হয়ে যাওয়ায় এই দল তিনটি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন করেছে আইসিসি।

স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে আগেই মূল প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও থাকছে শিরোপার লড়াইয়ে।


উল্লেখ্য, আগামী ৪ মার্চ নিউ জিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মূল লড়াই। ৩ এপ্রিলের ফাইনাল দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই আসরের। প্রথমবারের মত বিশ্বকাপের এ লড়াইয়ের জন্য এখন প্রস্তুতি নিতে হবে দেশের নারী ক্রিকেটারদের।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৭ নভেম্বর, ২০২১ ১০:১৬ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৭ নভেম্বর, ২০২১ ১০:১৬ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৭ নভেম্বর, ২০২১ ১০:১৬ অপরাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৭ নভেম্বর, ২০২১ ১০:১৬ অপরাহ্ন