টাইব্রেকারে জিতে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

টাইব্রেকারে জিতে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

অনেকটা রোমাঞ্চকর ট্রাইব্রেকারে জিতে বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। বদলি গোলরক্ষক হিসেবে শেষ সময়ে মাঠে নেমে ঝাঁপিয়ে পড়ে বল আটকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নেওয়ার নায়ক হলেন অ্যান্ড্রু রেডমেইন।

কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে সোমবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের মাত্র তিন মিনিট বাকি থাকতে বদলি গোলরক্ষক হিসেবে রেডমেইনকে নামান অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড।

আর্নল্ড জানতেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালে রেডমেইনই গড়ে দিতে পারেন পার্থক্য। কেননা ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক একজন পেনাল্টি বিশেষজ্ঞ। টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার রেকর্ডও আছে তার। সেই রেডমেইন ঠিকই কোচের আস্থার প্রতিদান দিলেন।

অবশ্য রোমাঞ্চকর টাইব্রেকারে প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় তারা।

পেরুর তৃতীয় শটে গোল করতে পারেননি ডিফেন্ডার লুইস আদভিনকুলা। ১১৬তম মিনিটে ক্রিস্তিয়ান কুয়েভার চোট পেয়ে মাঠ ছাড়লে বদলি নামেন ভালেরা। সেই ভালেরার শটই ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন রেডমেইন।

এর আগে মূল ম্যাচে প্রায় সমান তালে লড়েছে দুই দল। অস্ট্রেলিয়া মোট ১১টি শট নেয়, যার ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে কিছুটা এগিয়ে থাকা (৫৪ শতাংশ) পেরু ১০ শটের একটি লক্ষ্যে রাখতে পারে। কিন্তু গোল আদায় করতে পারেনি কোনো পক্ষই। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর এর মাধ্যমেই ভাগ্য খুলে যায় অস্ট্রেলিয়ার।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৪ জুন, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৪ জুন, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৪ জুন, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন