শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ শুরু

    দাবায় চ্যাম্পিয়ন মোরসালিন আহমেদ, রানার আপ তপন বিশ্বাস

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ জুন, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ শুরু

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ শুরু হয়েছে। ৭ জুন, ২০২২ মঙ্গলবার উদ্বোধনী দিনে দাবা প্রতিযোগিতায় চেসবিডি.কমের মোরসালিন আহমেদ ওয়াক ওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ জনকন্ঠের তপন বিশ^াস এবং তৃতীয় স্থান অর্জন করেছেন এনটিভির মো: এস এম আতিকুর রহমান।

    ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের সিনিয়র নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড কমিউনিকেশন), এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

    এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ।

    উল্লেখ্য, ৪৪ জন ডিআরইউ সদস্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গ্রæপ ভিত্তিতে এ প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন জাতীয় আরবিটার মুরাদ হোসেন।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৮ জুন, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন