যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ভোলা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭), এবং বংগমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭)-২০২২ এর জেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন যুব ও ক্রীড়া সচিব মেসবাহ উদ্দিন।
গত শুক্রবার ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরিস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল মমিন টুলু, বিসিবির পরিচালক আলমগীর খান আলো। টুর্নামেন্টে বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় চরফ্যাসন উপজেলা দল এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ভোলা সদর উপজেলা দল।
