থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন

থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

পরপর দুটি জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে গতকাল থাইল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৬ রান করেন নিগার সুলতানারা। রান তাড়ায় আত্মবিশ্বাসী থাইল্যান্ড ২ উইকেটে ১৩২ রান তোলার পর আলোস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৬ রানে জয় পায় থাইরা।

১০.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে ৪৫ রান প্রয়োজন ছিল থাই মেয়েদের। জয়ের পথেই ছিল তারা। ওপেনিং জুটিতেই দলটি ৯৭ রান তুলেছিল। সর্বোচ্চ ৬৯ সোরনারিন তিপোকের। অন্য ওপেনার নাথাকান চানথাম করেন ৩৭। বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুতেই ২ উইকেট হারিয়েছিল।

ওপেনার মুর্শিদা খাতুন ফারজানা হককে নিয়ে সেই ধাক্কা সামলান। মুর্শিদা ৪৬ রানে আউট হলেও ফারজানা হাফসেঞ্চুরি করে থামেন ৫১ রানে। এরপর রুমানা আহমেদের ২৭ ও লতা মণ্ডলের ২৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। থাইল্যান্ডের নাত্তাইয়া বুচাত্থাম ৫ উইকেট নেন ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ নারী দল ১৭৬/৮ (ফারজানা ৫১, মুর্শিদা ৪৬; নাত্তাইয়া ৫/২৬। 

থাইল্যান্ড নারী দল ৩৯.২ ওভারে ১৩২/২ (তিপোক ৬৯, চানথাম ৩৭; নাদিয়া ১/১৭)।

ফল : থাইল্যান্ড ১৬ রানে জয়ী (ডি/এল)।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৬ নভেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন