রাড়ুলী ও চাঁদখালী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১ জুন, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন

রাড়ুলী ও চাঁদখালী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

পাইকগাছার রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কপিলমুনি ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে গোল শূন্যভাবে ড্র হয়।

পরের খেলায় কপিলমুনিকে ৩-০ ব্যবধানে পরাজিত করে রাড়ুলী ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এর পরের খেলায় রাড়–লীকে ১-০ ব্যবধানে পরাজিত করে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রনজু, ইউপি সদস্য আব্দুল হামিদ, আলাউদ্দীন গাজী, সোহেল উদ্দীন, আনিছুর রহমান আনিচ, মুনছুর আলী, ইলিয়াস মোড়ল, ডাঃ মৃন্ময়, সাংবাদিক এন ইসলাম সাগর, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, এমএম হাসানুজ্জামান, রবিউল ইসলাম, আজমাইন আজাদ, জামিলুর রহমান রানা, আশরাফুল ইসলাম টুটুল। খেলা পরিচালনা করেন, নাজমুল বারি, শেখ মিনারুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুরুল হাসান, মফিজুল ইসলাম, রমজান হোসেন রাব্বি, দেবপ্রসাদ ও মাগফুল। ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর