শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার, রানার্স-আপ পঞ্চগড় জেলা

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

     হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার, রানার্স-আপ পঞ্চগড় জেলা

    বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

    শনিবার বিকেলে শহীদ (ক্যাপ্টেন)এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪১-২৪ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে।  বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১৪ গোলে এগিয়ে ছিল। ম্যাচে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সানজিদা আক্তার সর্বোচ্চ ১২টি গোল করেন।

    সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আলপনা আক্তার।

    ফাইনালের আগে, টুর্নামেন্টের তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে জয় পায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। বাংলাদেশ পুলিশ ৩২-২৫ গোলে হারায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৩-১২ গোলে এগিয়ে ছিল বাংলদেশ পুলিশ। জয়ী দলের রুবিনা সর্বোচ্চ ১৩টি গোল করেন।

    প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  মো: আখতার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৯ মে, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন