শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তঃজেলা বয়সভিত্তিক নারী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    খেলাধুলা ডেস্ক

    ২৯ মে, ২০২২ ০৮:৫১ পূর্বাহ্ন

     আন্তঃজেলা বয়সভিত্তিক নারী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা (বিডব্লিউএসএ) আয়োজিত বয়স ভিত্তিক ‘সুলতানা কামাল আন্তঃজেলা নারী সাঁতার প্রতিযোগিতা’ শনিবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শেষ হয়েছে ।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব  মেসবাহ উদ্দিন।

    দিনের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে (গ্রুপ অনূর্ধ্ব- ৮-১০ বছর) চ্যাম্পিয়ন  হয়েছেন  কিশোরগঞ্জের নাফিসা এবং ৫০ মিটার ফ্রিস্টাইলে (গ, ১৩-১৪ বছর) শিরোপা জিতেছেন  আফসানা আক্তার।

    অন্যদিকে, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে (গ্রুপ বি, ১১-১২ বছর) কুষ্টিয়া সাগরিকা এবং ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে (বি, ১১-১২ বছর) মুন্সীগঞ্জ জেলার ছাদিয়া আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন ।

    বিডব্লিউএসএ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিডব্লিউএসএ) সভাপতি মাহবুব আরা বেগম গিনি, এমপি।
    নয়টি ইভেন্টে দেশের উনিশটি জেলার মোট ১১৪ জন খেলোয়াড় তিনটি বয়সের গ্রুপে (গ্রুপ এ বয়স ০৮-১২ বছর), (গ্রুপ বি বয়স ১১-১২ বছর) এবং (গ্রুপ সি, ১৩-১৪ বছর) নয়টি ইভেন্টে অংশ নেয়।

    অংশগ্রহণকারী জেলাগুলো হলো- বান্দরবান, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, বাগেরহাট, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও শরীয়তপুর।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৯ মে, ২০২২ ০৮:৫১ পূর্বাহ্ন