শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সেনাবাহিনীর জলক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    খেলাধুলা ডেস্ক

    ২৭ মে, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন

     সেনাবাহিনীর জলক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটারপোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার ডিভিশন সুইমিং পুল, রংপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।  আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা বলা হয়েছ।

    প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক( এসইউপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান( এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।

    প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৪টি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় যশোর অঞ্চল দল ৭টিস্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়।  ৭টি স্বর্ণ,  ১১ টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে ঘাটাইল অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

    শ্রেষ্ঠ সাঁতারু  নির্বাচিত হন যশোর অঞ্চল দলের ইউপি কর্পোরাল জুয়েলআহম্মেদ(এসপিপি, এসইউপি)। ওয়াটারপোলো প্রতিযোগিতায় ঘাটাইল অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং সাভার অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

    ওয়াটারপোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন  হন বগুড়া অঞ্চল দলের ইউপি কর্পোরাল মো: জুয়েল রানা।
    সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রংপুর সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৭ মে, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন