শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে: সমাজকল্যাণমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ০৯:৩১ অপরাহ্ন

    খেলাধুলার  চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে: সমাজকল্যাণমন্ত্রী

    সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে।

    মন্ত্রী বুধবার (২৫ মে) শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    জেলা প্রশাসক লালমনিরহাট মোঃ আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিয়ার রহমান, প্রশাসক, জেলা পরিষদ লালমনিরহাট ও ডা. নির্মলেন্দ রায়, সিভিল সার্জন,  লালমনিরহাট প্রমুখ।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে  সরকার দেশে ক্রীড়া অবকাঠামো তৈরি করছে।

    মন্ত্রী খেলাধুলার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের উৎসাহী করতে শিক্ষক  অভিভাবক ও সংগঠকদের আহ্বান জানান। পরে মন্ত্রী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৫ মে, ২০২২ ০৯:৩১ অপরাহ্ন