শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজ পালনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিক

    খেলাধুলা ডেস্ক

    ২২ মে, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    হজ পালনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিক

    পবিত্র হজ পালনের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই এ বছরের হজ পালন অনুষ্ঠিত হবে। তার আগে সৌদি আরব যাবার সম্ভাবনা রয়েছে টাইগারদের এই ডান-হাতি ব্যাটারের।

    বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘শ্রীলংকা সিরিজের আগে, এ বছর হজ করার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিলেন মুশফিক।’
    তিনি আরও বলেন, ‘নিশ্চিত হবার পর ছুটি চেয়ে আমাদের একটি চিঠি দিয়েছে মুশফিক। আমরা তার ছুটি মঞ্জুর করেছি। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম, হয়তো সফরের কিছু অংশে খেলবেন না, কিন্তু সফরের পুরোটাই খেলবেন না মুশফিক।’

    আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের ক্যারিবীয়ান সফরে ১৬ জুন থেকে অ্যান্টিগা ও সেন্ট লুসিয়াতে দু’টি টেস্ট খেলবে টাইগাররা। ২ থেকে ৬ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ থেকে ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজ। শুধুমাত্র টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।

    গেল সপ্তাহে চলমান শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।  গত তিন সফরে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া মুশফিককে এবার মিস করবে বাংলাদেশ।

    ইতোমধ্যে ইনজুরির কারনে দলের চার বোলারকে ছাড়া ভুগছে বাংলাদেশ। চারজনই দলের বাইরে রয়েছেন। কাঁেধর ইনজুরির পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। হাতের ইনজুরিতে ছিটকে গেছেন মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও নাইম হাসান।

    ওয়েস্ট ইন্ডিজের সফরে তিন ফরম্যাটের জন্য এখনো দল  ঘোষণা করেনি নির্বাচকরা। তবে তাদের জায়গা খেলোয়াড় নিতে হলে পাঁচজনকে লাগবে তাদের।
    সাম্প্রতিককালে মিডল-অর্ডার ব্যাটার হিসেবেই টেস্ট ফরম্যাটের দলে আছেন মুশফিক। শুধুমাত্র সাদা বলের ফরম্যাটে উইকেট পেছনের দায়িত্ব সামলান তিনি। তাই তিন ফরম্যাটের যেকোনো একটিতে তার বদলি পাওয়াটা কঠিনই হবে দলের জন্য।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২২ মে, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন