বাংলাদেশি ভক্তদের প্রশংসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড

জাগো কণ্ঠ ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১ ০৭:০২ অপরাহ্ন

বাংলাদেশি ভক্তদের প্রশংসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড

সম্প্রতি ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি খেলার সময় পাকিস্তানকে সমর্থ  করে দেশটির পতাকা এবং জার্সি পরে বাংলাদেশিদের উল্লাস করার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আচলোচনায় এসেছে। 


এবার বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই বিষয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট দিয়েছে। বাংলাদেশে পাকিস্তানের ভক্ত। পাকিস্তানের সাথে বাংলাদেশের টাইগারদের চলমান টি-টোয়েন্টি সিরিজের সাথে তাল মিলিয়ে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হচ্ছে। পাকিস্তানি পতাকা ও তাদের জার্সি পরা দর্শকদের স্টেডিয়ামে প্রবেশকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে দেশব্যাপী।

শেষ টি-টোয়েন্টিতে একটি পক্ষ বাংলাদেশের কোনো পাকিস্তানি ভক্তকে পতাকা নিয়ে ঢুকতে দেয়নি। এই পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওটি করা হয়েছে পাকিস্তানের টিম বাসের ভেতর থেকে। বাইরে দাঁড়িয়ে শত শত মানুষ অভিবাদন জানাচ্ছেন দেশটির ক্রিকেটারদের। এমন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে পিসিবি লিখেছে, ‘বাংলাদেশে থাকা আমাদের ভক্তরা পাকিস্তান দলকে উৎসাহ যোগানোর জন্য পাকিস্তান দলের যাওয়ার রাস্তায় জড়ো হয়েছিল।’


২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে আরম্ভ হতে যাচ্ছে টেস্ট সিরিজ। আগামী ৪ ডিসেম্বর হতে তারা মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফিরে আসবে এবং এই মাঠে অনুষ্ঠিত হবে পরের ম্যাচ।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৪ নভেম্বর, ২০২১ ০৭:০২ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৪ নভেম্বর, ২০২১ ০৭:০২ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৪ নভেম্বর, ২০২১ ০৭:০২ অপরাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৪ নভেম্বর, ২০২১ ০৭:০২ অপরাহ্ন