মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব

প্রথম সেঞ্চুরির রেকর্ড নারী ক্রিকেটার শারমিনের

জাগো কণ্ঠ ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন

প্রথম সেঞ্চুরির রেকর্ড নারী ক্রিকেটার শারমিনের

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শারমিন আক্তার। নিজেদের ২য় গ্রুপ বি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৩০ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হয়েছেন তিনি। মঙ্গলবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার ২৫ বছর বয়সী এই ওপেনার মাত্র ১৪১ বল খেলে ১১টি বাউন্ডারি দিয়ে ১৩০ রান করে ইতিহাস গড়েন। তার হাত ধরে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের রেকর্ড গড়ে।

এর আগে শারমিনের সেরা স্কোর ছিল ৭৪ রান।

জানা গেছে, ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন শারমিন। ১৫.৩ গড়ে ২৫ ওডিআই ম্যাচের ২৪ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি।

এর আগে গত রোববার, হারারে ওল্ড হারারিয়ানস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুই বল বাকি থাকতেই পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের পরবর্তী গ্রুপ বি ম্যাচগুলো ২৫ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে এবং ২৯ নভেম্বর ওল্ড হারারিয়ানস স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হওয়ার কথা রয়েছে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৪ নভেম্বর, ২০২১ ০৮:০৩ পূর্বাহ্ন