সিলেটে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

৯ মে, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

সিলেটে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটের নবনির্মিত একাডেমিক ভবন  ও ফুটবল মাঠের সিনথেটিক টার্ফের শুভ উদ্বোধন হয়েছে রোববার (৮ মে)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিকেএসপির মহাপরিচালক এএকে এম মাজহারুল হকের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

সূত্রমতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে।

অচিরেই বিকেএসপিকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘এখানে সুইমিংপুল ও জিমনেসিয়াম তৈরি করা হবে। আমরা সিলেটকে ফুটবলের জন্য ডেডিকেট করেছি। তাই সিলেট বিকেএসপির সামগ্রিক উন্নয়নে যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করা হবে।’




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর