গ্লাসে কেটে যাওয়া মাশরাফির পায়ে ২৭ সেলাই

খেলাধুলা ডেস্ক

৮ মে, ২০২২ ০৮:২৫ পূর্বাহ্ন

গ্লাসে কেটে যাওয়া মাশরাফির পায়ে ২৭ সেলাই

নিজের বাসায় গ্লাসে পা কেটেছে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার। তাৎক্ষনিকভাবে হাসপাতালে নেওয়া হলে ২৭ টি সেলাই দেন চিকিৎকরা।


মাশরাফির সহকারী জামিল আহমেদ সানি জানান, শনিবার দুপুরে বাসার একটি কক্ষের শো কেসের সঙ্গে ধাক্কা লেগে গ্লাস ছিটকে এসে আঘাত করে মাশরাফির পায়ে। তাতে পা কেটে যায় অনেকখানি। হাসপাতালে নেওয়ার পর ২৭টি সেলাই পড়ে তার পায়ে।

আপাতত এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে খুব সমস্যা না হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি ক্রিকেটীয় চোটের বাইরে আরেকবার আহত হয়েছিলেন ২০১৫ সালের জুনে। সেবার রিকশা করে বাসা থেকে মাঠে আসার সময় বাসের ধাক্কায় পড়ে গিয়ে চোট পান হাতে ও পায়ে। খুব গুরুতর ছিল না সেই আঘাত, সেরে যায় কদিন পরই।

২০২০ সালে জাতীয় দলের জায়গা হারানোর পর মাশরাফি এখনও খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। সবশেষ বিপিএলে তিনি খেলেছেন, এরপর খেলেছেন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। ওই খেলায় ২০ উইকেট নিয়ে লিগে তিনি পেসারদের মধ্যে তৃতীয় সফলতম খেলোয়াড় হয়েছিলেন।

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর