মিরপুরে তোপের মুখে পাকিস্তান সমর্থকরা

খেলাধুলা ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন

মিরপুরে তোপের মুখে পাকিস্তান সমর্থকরা

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশের ক্রিকেট খেলা চলাকালে পাকিস্তানের সমর্থনে দেশটির পতাকা ও জার্সি বহনকারীরা বেশ তোপের মুখে পড়েন। পাকিস্তান স্টেডিয়ামে বাংলাদেশিরা পাকিস্তানকে সমর্থন করছে- বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু আগে এরইমধ্যে ভক্তরা দলবেঁধে স্টেডিয়ামে জার্সি ও পতাকা পরে যাচ্ছিল।  
 
মহান মুক্তিযুদ্ধে গণহত্যা চালানো পাকিস্তানিদের সমর্থনে এমন উল্লাস সহ্য করতে পারেনি দেশের সিংহভাগ মানুষ। খেলা শুরুর আগে মিরপুর স্টেডিয়াম গেটের সামনে কিছু তরুণকে দেখা যায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে। তারা পাকিস্তানি পতাকা নিয়ে স্টেডিয়ামে আসা বাংলাদেশি নাগরিকদের প্রতিরোধের ঘোষণা দেয়। তারা গ্যালারিতে পাকিস্তানি পতাকা ও জার্সি পরিহিত বাংলাদেশি সমর্থক দেখলে প্রতিবাদ জানাবেন বলেন জানান।  
 
এরপরেই একদল সমর্থইককে হইচই করতে দেখা যায়। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিড়ের মধ্যে একজনের হাতে পতাকা কেড়ে নেওয়া হয়। এরপরেই আরেকজনকে দেখা যায় জার্সি আড়াল করে যাচ্ছেন। পরে সেটি খুলে দেখা যায় পাকিস্তানের জার্সি। বাঙালি হয়ে পাকিস্তানের সমর্থন বিষয়ে প্রশ্ন করেন ওই ভক্তকে। এরপর তার জার্সি কেড়ে নেওয়া হয়। তাকে অবরুদ্ধ করা হলেও পরে জার্সিটা নিয়েই ছেড়ে দেওয়া হয়।  
 
বাংলাদেশি সমর্থকেরা এসময় জয় বাংলা স্লোগান দিয়ে এলাকা মুখর করে তোলে। এর আগে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ ব্যানারে অবস্থান নেয় একদল বাংলাদেশি সমর্থক। 

এদিকে বাংলাদেশিদের নিজ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানিদের সমর্থন করায় নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।  এর আগে স্টেডেয়ামে অনুশীলনের সময় পাকিস্তানি কিক্রেটারদের নিজ দেশের পতাকা টানানোর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৩ নভেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ন