আফিফকে বল ছুড়ে মারায় আফ্রিদির জরিমানা

জাগো কণ্ঠ ডেস্ক

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন

আফিফকে বল ছুড়ে মারায় আফ্রিদির জরিমানা

আফিফ হোসেনকে বল ছুড়ে মারায় পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে ভৎর্সনা জানিয়ে আফ্রিদির নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।  
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানিয়েছে ।

আইসিসির লেভেল ১ এর কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেন শাহিন শাহ আফ্রিদি। এই ধারায় পাকিস্তানি পেসারকে সর্বনিম্ন সাজা দিয়েছে আইসিসি। 


ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর এবং থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন পড়েনি।


ঘটনার সূত্রপাত ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ। তখন বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। চার নম্বরে খেলতে নামা আফিফ আফ্রিদির প্রথম বলে হাঁকিয়েছেন ছক্কা। আফিফ তার দ্বিতীয় বলে ড্রাইভ খেলেন। বল যায় শাহিন শাহর হাতে। বল পেয়েই আফিফের দিকে সেটি ছুঁড়ে মারেন তিনি। বল গিয়ে পায়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন আফিফ। তবে এজন্য ইনজুরিতে পড়েননি তিনি। পরে দেখা গেছে, পপিং ক্রিজের ভেতরেই ছিলেন আফিফ। রান নেয়ার কোনো চেষ্টাও করেননি তিনি। অনেকটা অকারণেই আফিফের দিকে বল ছুঁড়ে মেরেছেন পাকিস্তানি পেসার আফ্রিদি।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২২ নভেম্বর, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন