ডিপিএলের সুপার লিগের পূর্ণাঙ্গ সূচি

খেলাধুলা ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

ডিপিএলের সুপার লিগের পূর্ণাঙ্গ সূচি

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সুপার লিগের টিকিট পায়। সুুপার লিগে খেলবে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮), আবাহনী লিমিটেড (১৪), লিজেন্ডস অব রুপগঞ্জ (১৪), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২), রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)।

সুপার লিগ পর্বে প্রতিটি দল একের অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রথম পর্ব ও সুপার লিগ মিলিয়ে টেবিলের শীর্ষে থাকা দল শিরোপা জিতবে। ২৮ এপ্রিল সুপার লিগের শেষ ম্যাচ দিয়ে ডিপিএলের পর্দা নামবে।

পয়েন্ট টেবিলের শেষ তিন দল নবম থেকে এগারতম স্থানে থাকা- ব্রাদার্স ইউনিয়ন (৬), সিটি ক্লাব (৬) ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (২) খেলবে রেলিগেশন লিগে।

১০ পয়েন্ট নিয়ে মোহামেডান সপ্তম ও ৮ পয়েন্ট নিয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব অষ্টম হয়। শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ায় এই দু’দলের আর কোন ম্যাচ খেলতে হবে না।

ডিপিএলের সুপার লিগ পর্ব :
১৮ এপ্রিল ; প্রথম রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
লিজেন্ডস অব রুপগঞ্জ-রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)
২১ এপ্রিল : দ্বিতীয় রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (মিরপুর)
লিজেন্ডস অব রুপগঞ্জ-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
২৪ এপ্রিল : তৃতীয় রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রুপগঞ্জ (মিরপুর)
রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
২৬ এপ্রিল : চতুর্থ রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-আবাহনী লিমিটেড (মিরপুর)
লিজেন্ডস অব রুপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
২৮ এপ্রিল : পঞ্চম রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লিজেন্ডস অব রুপগঞ্জ (মিরপুর)
আবাহনী লিমিটেড-রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন