শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মার্চে আইসিসির সেরা ক্রিকেটার বাবর ও হেইন্স

    খেলাধুলা ডেস্ক

    ১১ এপ্রিল, ২০২২ ১১:২৩ অপরাহ্ন

    মার্চে আইসিসির সেরা ক্রিকেটার বাবর ও হেইন্স

    ছেলে ও মেয়েদের ক্রিকেটে মার্চ মাসের সেরা নাম ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের ক্রিকেটে গত মাসে সেরা ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওদিকে মেয়েদের ক্রিকেটে সেরা হয়েছেন রেকর্ড সপ্তম বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার র‍্যাচেল হেইন্স।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সংস্করণেই রান করেছেন বাবর। টেস্ট সিরিজে ৩৯০ রান করেছেন। এর মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৬ রান করে ড্র মানতে বাধ্য করেছেন অস্ট্রেলিয়াকে। এরপর মার্চে হওয়া দুই ওয়ানডেতে করেছেন ১৭১ রান। তাঁর রানফোয়ারাই পাকিস্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তাঁর ১১৪ রানের ইনিংসেই ৩৪৯ রানের লক্ষ্য ছুঁয়েছে পাকিস্তান।  


    মার্চ মাসে বাবরের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতানোর নায়ক কামিন্স অবশ্য ওয়ানডে সিরিজে খেলেননি। ফলে মার্চ মাসে বাবরের জেতার সম্ভাবনা বেশি ছিল। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুবার আইসিসির মাসের সেরা খেলোয়াড় হলেন বাবর।

    ভোটিং প্যানেলের সদস্য ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ড্যারেন গঙ্গা বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ অনেক রান করেছে বলেই বাবর এই পুরস্কার পায়নি। এ ছাড়া সব সংস্করণেই ওর সাফল্য এতে ভূমিকা রেখেছে। ২৪ বছর পর অস্ট্রেলিয়া দলের সফরে পাকিস্তানের অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে প্রত্যাশার চাপ সামলানো অনেক বড় অর্জন।

    অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ৮ ম্যাচে ৬১.২৮ গড়ে ৪২৯ রান করেছেন র‍্যাচেল হেইন্স। তাঁর এমন দুর্দান্ত ফর্মই অপরাজিত থেকে বিশ্বকাপ জেতায় ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ১৩০ রান টুর্নামেন্টের গতিপথ ঠিক করে দিয়েছে। সেই ইংল্যান্ডের বিপক্ষেই অর্ধশতক দিয়ে শেষ করেছেন বিশ্বকাপ। সেমিফাইনালেও ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বকাপে দারুণ খেলা সোফি একলস্টোন, লরা ভলভার্টও। কিন্তু হেইন্সের সঙ্গে পেরে ওঠেননি তাঁরা।

    ভোটিং প্যানেলে সদস্য ও সাবেক পাকিস্তানি ব্যাটার সানা মির বলেছেন, অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে র‍্যাচেল হেইন্স। প্রথম ম্যাচে বড় এক শতক করে টুর্নামেন্টের সুর গেঁথে দিয়েছে এবং বিশ্বকাপজুড়ে ওর পারফরম্যান্স অন্য ব্যাটারদের জন্য ভিত্তি গড়ে দিয়েছে। হেইন্স একজন মানসম্পন্ন ব্যাটার এবং মেয়েদের ক্রিকেটের নেতা।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১১ এপ্রিল, ২০২২ ১১:২৩ অপরাহ্ন