আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

খেলাধুলা ডেস্ক

৫ এপ্রিল, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন

আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপের  শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।  রোববার আসর শেষ হওয়ার পর  সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে সুযোগ হয়েছে বাংলাদেশের সালমা খাতুনের।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ^কাপের সেরা একাদশ ঘোষনা করে আইসিসি। একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের একজন করে খেলোয়াড় রয়েছে।

অভিষেক ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সালমা। ৭ ম্যাচে ১০ উইকেট নেন তিনি। তাই আইসিসির সেরা একাদশে সুযোগ হয় তার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার চার্লি ডিন।

নারী ওয়ানডে বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ : লরা উলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট সিচভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন ও সালমা খাতুন। দ্বাদশ খেলোয়াড় : চার্লি ডিন।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

৫ এপ্রিল, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

৫ এপ্রিল, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

৫ এপ্রিল, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

৫ এপ্রিল, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন