শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ চারে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক

    ২২ মার্চ, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন

    শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ চারে বাংলাদেশ
    শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ চারে বাংলাদেশ

    প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে ‘এ’ গ্রুপ থেকে  আগেই বঙ্গবন্ধু কাপ ২য়  আন্তর্জাতিক কাবাডির সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও শ্রীলংকা। তবে গ্রুপ সেরা হিসেবে কোন দলটি শেষ চারে খেলবে সেটি নিশ্চিত হয়েছে সোমবার।

    পল্টনস্থ শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪০-৩৮ পয়েন্টে হারায় দ্বীপদেশ শ্রীলংকাকে। এই জয়ে গ্রুপ সেরার আসন লাভ করেছে স্বাগতিক দল।

    ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ১৮-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দুই অর্ধে একটি করে লোনা পেয়েছে শ্রীলংকাা। ম্যাচসেরা হয়েছেন লংকান সহ-অধিনায়ক আসলাম সাজা।

    এর আগে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও মালয়েশিয়াকে হারায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইংল্যান্ডকে ২টি লোনাসহ ৪৪-১৯ পয়েন্টে এবং মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছিল লাল সবুজের দলটি।

    অপরদিকে  প্রথম ম্যাচে ৫৩-২৬ পয়েন্টে মালয়েশিয়াকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলংকা।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২২ মার্চ, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২২ মার্চ, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন