শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলা ডেস্ক

    ২১ মার্চ, ২০২২ ০২:১৯ অপরাহ্ন

    মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপিকে মালদ্বীপ সরকার কর্তৃক স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে "মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২" প্রদান করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    গত ১৭ মার্চ বৃহস্পতিবার রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে "মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড" বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর নিকট থেকে সম্মানজনক এ বিশেষ পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন  উপস্থিত ছিলেন।

    পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক রাষ্ট্রীয় এ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। আমি মালদ্বীপ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশকে এভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করার জন্য।

    প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভ দিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি। আমি মালদ্বীপের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ স্বীকৃতি বাংলাদেশ ও মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরো বেশি কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।

    'স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে আরো পুরস্কার পেয়েছে শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদিআরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান । 'লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে  পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সহ অন্যরা।

    'স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে  পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিল এর ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের সাবেক অধিনায়ক সুরেশ রায়না, শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডস সহ বিশ্বসেরা ক্রীড়াবিদগণ।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২১ মার্চ, ২০২২ ০২:১৯ অপরাহ্ন