পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্কলারশীপ দিতে আগ্রহী ভারতের আইআইটিএম

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২ ০৬:৩৫ পূর্বাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্কলারশীপ দিতে আগ্রহী ভারতের আইআইটিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজে (আইআইটিএম) উচ্চতর ডিগ্রি অর্জনে স্কলারশীপ প্রদানের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল।

মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) আইআইটিএম-এর তিন সদস্যের প্রতিনিধি দল কমিশন কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁদের এ আগ্রহ ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান ও আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া। আইআইটিএমের গেøাবাল এনগেজমেন্ট অফিসের অ্যাডভাইজর কার্তিক রমন, গ্লোবাল এনগেজমেন্ট অফিসের অ্যাডভাইজর শচিন গুনথে ও লিয়াজো অফিসার রুদ্রমূর্তি সেনথামারাইকান্নান মতবিনিময় সভায় অংশ নেন।

 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সে আবেদন শুরু ১৬ মার্চ

 

সভাপ্রধানের বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইআইটিএম-এ উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে টিউশন ফি মওকুফের আহবান জানান। টিউশন ফি ছাড়া একজন শিক্ষার্থীর অন্যান্য ব্যয় ইউজিসি বহন করবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান।  

আইআইটিএম-এর কার্তিক রমন তাঁর বক্তব্যে বলেন, বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে আইআইটিএম বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য উচ্চতর ডিগ্রি অর্জনে স্কলারশীপ প্রদানের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি প্রস্তাব ইউজিসিতে পাঠানো হবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

স্কলারশীপ ছাড়াও, বাংলাদেশর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা পরিচালনা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, উদ্ভাবনের প্যাটেন্টিং, বাংলাদেশে আইআইটিএম-এর স্যাটেলাইট ক্যাম্পাস স্থাপনসহ যৌথ সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়।

শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৬ মার্চ, ২০২২ ০৬:৩৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৬ মার্চ, ২০২২ ০৬:৩৫ পূর্বাহ্ন