শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী
    ফাইল ছবি।

    করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।


    গতকাল শুক্রবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বেøন্ডেড শিক্ষা মহা-পরিকল্পনা চুড়ান্তকরণ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


    শিক্ষা মন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস পরীক্ষা চলছে। তিনি বলেন, শিক্ষকদের রাজনীতি করলে চলবে না শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।


    বিএনপি জামায়াত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিলো উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান মন্ত্রী।


    বেøন্ডেড শিক্ষা বিষয়ক জাতীয় টাস্কফোর্স দুই দিন ব্যাপি এ কর্মশালার আয়োজন করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে কর্মশালায় এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১১ মার্চ, ২০২২ ১১:০৩ অপরাহ্ন