মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা যে কারণে

খেলাধুলা ডেস্ক

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা যে কারণে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উড়ছে পাকিস্তানের জাতীয় পতাকা। এমন ‍দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলনের সময় নিজেদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। পরে এভাবে পতাকা টানানোর ব্যাখ্যাও দিয়েছেন তারা।

মূলত ম্যাচ চলাকালীন সময়ে জাতীয় পতাকা টানানোর নিয়ম থাকলেও অনুশীলনের সময় এই পতাকা টানানোর কোন নিয়ম নেই। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের সময় পাকিস্তানের দুটি পতাকা উড়তে দেখে তাই অনেকেই অবাক হয়েছেন।


 তবে এটি পাকিস্তানের জন্য নতুন নয়। এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এভাবে পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে পাকিস্তান দলকে। যার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং স্পিন কোচ সাকলাইন মোস্তাক। তিনি বলেন,“পাকিস্তানের এই দলটি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করছে। জাতীয় পতাকা ক্রিকেটারদের মনে করিয়ে দেয়, কোটি মানুষ একতাবদ্ধ হয়েছে। তারা আমাদের জন্য গলা ফাটাচ্ছে, আমরা সবাই একতাবদ্ধ। ক্রিকেট বিশ্বকে এটা বোঝানোর জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছি আমরা”।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

১৬ নভেম্বর, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ন