শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স হবে দক্ষিণ এশিয়ার সেরা

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

     বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স হবে দক্ষিণ এশিয়ার সেরা
    বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স হবে দক্ষিণ এশিয়ার সেরা

    দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস কমপ্লেক্স হতে যাচ্ছে বাংলাদেশে। আর এটি নির্শাণ করছে বসুন্ধরা গ্রুপ। বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস কমপ্লেক্স রয়েছে ভারতের দেরাদুনে। সেটিকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। এদেশেই নির্মিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হবে মাল্টি স্পোর্টস অ্যারেনা।


    বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৩০০ বিঘা জমির ওপর এই কমপ্লেক্স নির্মাণ করা হবে। জমিসহ খরচ দাঁড়াবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এতে থাকবে ইউরোপীয় ফুটবলের ধাচে একটি ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট ও হকি স্টেডিয়াম। এ ছাড়া প্রচলিত সব ধরনের খেলাধুলার সুযোগ থাকবে।

    ২০১৯ সালে ৫৫ বিঘার ওপর ফুটবল, ক্রিকেট, হকি, ফুটসাল ও ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করা হয়েছিল। পরে সেটিকে সম্প্রসারিত করে আরো ১৩৫ বিঘার ওপর এই কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা বদলের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে বসুন্ধরা কিংসের অগ্রগতি।


    সংশ্লিষ্টরা জানান, ২০ হাজার দর্শক ধারণে সক্ষম একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে। এতে অনুশীলনের মাঠ, নেট প্যাকটিসের ব্যবস্থা থাকবে। দক্ষিণ দিকে একাডেমি আর ডরমেটরিতে ৫০০ জনের আবাসন থাকবে। এ ছাড়া কমপ্লেক্সের একাংশে বসুন্ধরা কিংস অ্যারেনা রয়েছে, ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।

    গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ দিয়ে এই অ্যারেনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তবে এটির বাকি নির্মাণ কাজ পরের মৌসুমের আগেই শেষ করার আশা করা হচ্ছে। এর মধ্যে ফ্লাডলাইটের কাজ কয়েক মাসের মধ্যে শেষ হলে আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করা যাবে।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা

    সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন