বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)। পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে। তবে বুধবার দুপুরে এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে অনুযায়ী নতুন সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫টা ৩০ মিনিট।
প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে সবার আগে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে যে দল জিতবে, তারা ফাইনালে বরিশালের মুখোমুখি হবে।