বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

জাগো কণ্ঠ ডেস্ক

২২ জুলাই, ২০২৫ ১১:০২ অপরাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি।

শোকবার্তা তিনি বলেন, ‘ঢাকার উত্তরা এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে মর্মাহত।যারা দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি হৃদয় থেকে গভীর সমবেদনা জানাই। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (২২ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে এ শোকবার্তা পাঠিয়েছেন তিনি।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২২ জুলাই, ২০২৫ ১১:০২ অপরাহ্ন