শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কোন ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৩ পূর্বাহ্ন

    কোন ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

    ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কোন ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না এই মর্মে একটি সাধারণ নীতিমালা খুব শীঘ্রই প্রণয়ন করা হবে। প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে তাদের আয়-ব্যায়ের অডিট রিপোর্ট এবং প্রগ্রেস রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে পেশ করতে হবে।

    শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- এ কথা বলেন। 

    এ সময় উপদেষ্টা বলেন, গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে আমাদের একসাথে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা চর্চায় উদ্বুদ্ধ হওয়া যায়। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সার্চ কমিটি গঠন করে দিয়েছি, তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। 

    উপদেষ্টা আরো বলেন, বিদ্যমান সিস্টেমে ক্রীড়া সংস্থাগুলো স্বায়ত্তশাসিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফেডারেশনগুলোর বিভিন্ন কর্মকান্ডকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সংযোগ স্থাপন সংক্রান্ত নীতিমালা প্রস্তুতের কাজ চলমান।
      
    উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করা হয়েছে। বর্তমানে ক্রীড়াঙ্গনেকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একই সাথে ক্রীড়ার মান উন্নয়নে বাজেট বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পনসরদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৩ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৩ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৩ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৩ পূর্বাহ্ন