শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাটকীয়ভাবে ভারত-শ্রীলংকা ওয়ানডে ম্যাচ টাই

    খেলাধুলা ডেস্ক

    ৩ অগাস্ট, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন

    নাটকীয়ভাবে ভারত-শ্রীলংকা ওয়ানডে ম্যাচ টাই

    টান-টান উত্তেজনাপূর্ণ ভারত-শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি টাই হয়েছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলংকা। জবাবে ৪৭ দশমিক ৫ ওভারে ২৩০ রানে অলআউট হয় ভারত। নিয়মনুসারে, টুর্নামেন্ট ছাড়া কোন দ্বিপাক্ষীক সিরিজের ম্যাচ টাই হলে তা সুপার ওভারে গড়াবে না। ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম টাই।

    সর্বশেষ গেল বছর জুনে হারারেতে বিশ^কাপের বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের ম্যাচটি টাই হয়েছিলো। পরে সুপার ওভারে জয় পায় নেদারল্যান্ডস। বাছাই পর্বটি টুর্নামেন্ট হওয়ায়, টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে নিষ্পত্তি হয়েছিলো।  

    কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কা ছাড়া সুবিধা করতে পারেনি  শ্রীলংকার স্বীকৃত ব্যাটাররা। দলীয় ১০১ রানে ৫ উইকেট হারায় তারা। এক প্রান্ত আগলে ৯টি চারে ৭৫ বলে ৫৬ রান করেন নিশাঙ্কা।
    স্বীকৃত ব্যাটারদের মধ্যে আবিস্কা ফার্নান্দো ১, কুশল মেন্ডিস ১৪, সাদিরা সামারাবিক্রমা ৮, অধিনায়ক চারিথ আসালঙ্কা ১৪ ও জানিথ লিয়ানাগে ২০ রান করেন।

    সতীর্থদের ব্যর্থতার মধ্যেও  ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন সাত নম্বরে নামা দুনিথ ওয়েলালাগে। ষষ্ঠ থেকে অষ্টম উইকেট জুটিতে লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা ও আকিলা ধনাঞ্জয়াকে নিয়ে ১২৩ রান যোগ করেন ওয়েলালাগে। পাশাপাশি ২২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন ওয়েলালাগে।
    ইনিংসের শেষ পর্যন্ত খেলে শ্রীলংকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ রানের লড়াকু সংগ্রহ এনে দেন ওয়েলালাগে। ৭টি চার ও ২টি ছক্কায় ৬৫ বলে অপরাজিত ৬৭ রান করেন তিনি। ভারতের অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।
    ২৩১ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ভারতকে ৭৬ বলে ৭৫ রান এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ৩৫ বলে রান করে গিল ফিরলেও, ওয়ানডেতে ৫৬তম হাফ-সেঞ্চুরি তুলে থামেন রোহিত। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন রোহিত।

    রোহিত ফেরার পর চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৪৫ বলে ৪৩ রানের জুটি গড়েন বিরাট কোহলি। কিন্তু কোহলি ২৪ ও আইয়ার ২৩ রানে আউট হলে, চাপে পড়ে ভারত। দলীয় ১৩২ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৯২ বলে ৫৭ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান লোকেশ রাহুল ও প্যাটেল। কিন্তু রাহুল ৩১ ও প্যাটেল ৩৩ রানে ফিরলে, ম্যাচে ফিরে শ্রীলংকা। ১৯৭ রানে সপ্তম উইকেট পতন হয় ভারতের।

    শেষদিকে ভারতের আশা বাঁচিয়ে রাখেন শিবম দুবে। তার ২৪ বলে ২৫ রানে ম্যাচ টাই করতে  সক্ষম হয় ভারত। ৪৮তম ওভারের চতুর্থ বলে দুবেকে এবং পঞ্চম বলে অর্শদীপকে শিকার করে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন স্পিনার আসালঙ্কা। ১৩ বল বাকী থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় ভারত। শ্রীলংকার হাসারাঙ্গা ও আসালঙ্কা ৩টি করে উইকেট নেন।
    আগামী ৪ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৩ অগাস্ট, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৩ অগাস্ট, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন