শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নারী এশিয়া কাপ  

    মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিতের পথে বাংলাদেশ 

    খেলাধুলা ডেস্ক

    ২৫ জুলাই, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন

    মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিতের পথে বাংলাদেশ 

    দুই ব্যাটার  মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানা জ্যোতির  ব্যাটিং নৈপুণ্যে চলমান নারী এশিয়া কাপ  টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ  ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে  বাংলাদেশ দল।  বাংলাদেশের  নারীরা  বুধবার  দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে  সেমিফাইনাল অনেকটাই  নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।  মার্শিদা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ ৮০ এবং অধিনায়ক জ্যোতি  দ্বিতীয় সর্বোচ্চ  ৬২ রান করেন। 

    ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দুই ব্যাটার দিলারা আক্তার ও মুর্শিদা  শুরু থেকেই  আক্রমণাত্মক  ব্যাটিং করেন।  পাওয়ারপ্লেতে  বিনা উইকেটে  ৫১  রান তোলেন  দিলারা-মুর্শিদা জুটি।  দিলারা  ২০ বলে  ৩৩ রান করে আউট হলে  দলীয় ৬৫ রানে  প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে ব্যাট হাতে মুর্শিদা ছিলেন  মারমুখি।  ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ যেন আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি। তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন  অধিনায়ক জ্যোতি। শেষ পর্যন্ত ৫৯ বলে ১০ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা  ৮০ রান করে আউট হন  মুর্শিদা।  টাইগ্রেস অধিনায়ক জ্যোতি ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।  শেষ পর্যন্ত তার ৩৭ বলে অপরাজিত ৬২ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে  নিজেদের দ্বিতীয়  সর্বোচ্চ  ১৯১ রানের বিশাল  সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের  নারীরা। 

    জবাবে ৮ উইকেট হারিয়ে  নির্ধারিত ২০ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন মাহিরা ইজ্জাতি ইসমাইল। বাংলাদেশের নাহিদা আক্তার ১৩ রানে  নেন ২ উইকেট।  

    টুর্নামেন্টে নিজেদেও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের পর আজ তৃতীয় ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে  বাংলাদেশের। 
    আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ও কাছে থাইল্যান্ড পরাজিত হলেই সেমিফাইনাল নিশ্চিত হবে টাইগ্রেসদের। 
    সংক্ষিপ্ত স্কোর কার্ড :
    বাংলাদেশ ইনিংস : ২০ ওভারে ১৯১/২ (দিলারা আক্তার ৩৩, মুর্শিদা খাতুন ৮০, নিগার সুলতানা ৬২*, রুমানা আহমেদ ৬*, মাহিরা ইজ্জাতি ১/৩৫, ইলসা হান্টার ১/২৭)।

    মালয়েশিয়া ইনিংস : ২০ ওভারে ৭৭/৮ (আইনা হামিজা ০, ওয়ান জুলিয়া ১১, ইলসা হান্টার ২০, উইনিফ্রেড ৮, মাহিরাহ ১৫, আইনা নাজওয়া ৪, আয়সা ১, সুয়াবিকা ৮, নুর ইজ্জাতুল ২*, জাহানারা আলম ১/২০, নাহিদা আক্তার ২/১৩, জেসমিন ১/১৭, রাবেয়া খান ১/১০, রিতুমনি ১/২, স্বর্ণা আক্তার ১/৭, রুমানা ০/৫)।
    ফল : বাংলাদেশ ১১৪ রানে জয়ী।
    ম্যাচ সেরা : মুর্শিদা খাতুন।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৫ জুলাই, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৫ জুলাই, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন