শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে যুক্ত হলেন নুজহাত

    খেলাধুলা ডেস্ক

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ অপরাহ্ন

    নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে যুক্ত হলেন নুজহাত
    নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে যুক্ত হলেন নুজহাত

    আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে রিজার্ভ হিসাবে বাংলাদেশ দলে উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) দেয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    সানজিদা আক্তার মাগলার সাথে দ্বিতীয়  রিজার্ভ খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী তাসনিয়াকে নেয়া হয়েছে বলে বিসিবি উল্লেখ করে।
    নিগার সুলতানা জোতির নেতৃত্বাধীন দলে পেসার জাহানারা আলমকেও রাখা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে খেলা দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিলো, শৃঙ্খলাজনিত সমস্যায় তাকে দল থেকে বাদ দেয়া হয়। বাদ পড়ায় প্রতিবাদ করেছিলেন জাহানারা। বিসিবি সমস্যাটি খুঁজে বের করে তা সমাধান করে।

    বাংলাদেশ দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসা: রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, মোসা: শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, শোভনা মোস্তারি, মোসা: ফারিহা ইসলাম তৃষনা, সুরাইয়া আজমীম, রম্মা: সানজিদা আক্তার মাগলা (রিজার্ভ), নুজহাত তাসনিয়া (রিজার্ভ)। (বাসস)।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ অপরাহ্ন