শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় ইয়ুথ শুটিংয়ে চ্যাম্পিয়ন বিকেএসপি, রানার্সআপ রাজধানী শুটিং ক্লাব

    খেলাধুলা ডেস্ক

    ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:৪৯ পূর্বাহ্ন

    জাতীয় ইয়ুথ শুটিংয়ে চ্যাম্পিয়ন বিকেএসপি, রানার্সআপ রাজধানী শুটিং ক্লাব

    হামিদুর রহমান জাতীয় যুব শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। ২৮ এপ্রিল, ২০২৪ শুটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে ছয়টি স্বর্ণ, আটটি রুপা ও চারটি ব্রোঞ্জপদক জিতে সেরা হয় তারা। রানার্সআপ রাজধানী শুটিং ক্লাব জিতেছে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জপদক। 

    বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান (অব.)। এ সময় ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ ও প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং হামিদ পরিবারের পৃষ্ঠপোষকতায় ৬ষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশীপ -২০২৪ এর  প্রতিযোগিতায় দেশের ২৬টি রাইফেল ও শুটিং ক্লাব এর ১৩১ জন প্রতিযোগী, ২৪ জন ক্লাব কর্মকর্তাসহ  মোট ১৫৫ জন অংশগ্রহণ করেছে। গুলশান শুটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা গতকাল শেষ হয়ে গেলো।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:৪৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:৪৯ পূর্বাহ্ন