শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শুভর সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জ টাইগার্সের

    খেলাধুলা ডেস্ক

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:১০ অপরাহ্ন

    শুভর সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জ টাইগার্সের

    অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের রেলিগেশন পর্বে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। ১০১ রান করেন শুভ।

    বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৭ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। চার নম্বরে নেমে ৪টি চার ও ৫টি ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ। এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন এই ডান হাতি ব্যাটার। এছাড়া রূপগঞ্জ টাইগার্সের পক্ষে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের ইরফান হোসেন ৩টি উইকেট নেন।

    জবাবে রূপগঞ্জ টাইগার্সের বোলারদের তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৭০ রানে অলআউট হয় সিটি ক্লাব। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম। রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক ৩টি করে উইকেট নেন।

    রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিলো সিটি ক্লাব।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:১০ অপরাহ্ন