পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারী, ২০২২ ০৫:৩১ অপরাহ্ন

 পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত
পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনাপরিস্থিতিতে সরকারের দেয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ‌ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার কথা। সেজন্য আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল।

এই পাঁচ ব্যাংক হল- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে বলে সিলেকশন কমিটির বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 




সাতদিনের সেরা খবর

চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

লেকচারার নিয়োগ দিচ্ছে গ্রিন ইউনিভার্সিটি

লেকচারার নিয়োগ দিচ্ছে গ্রিন ইউনিভার্সিটি

২৬ জানুয়ারী, ২০২২ ০৫:৩১ অপরাহ্ন