শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেষ ম্যাচে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ জানুয়ারী, ২০২২ ০১:২০ অপরাহ্ন

    শেষ ম্যাচে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা
    শেষ ম্যাচে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা

    কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের শেষ ম্যাচে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল ‘ফাইনাল’, কিন্তু সেই ফাইনালেই ২২ রানে হেরে গেছেন তারা।

    এর আগে মালয়েশিয়া, কেনিয়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে আগের তিন ম্যাচেই জিতে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নটা উজ্জ্বল করে তুলেছিল বাংলাদেশের মেয়েদের দল। কিন্তু স্বপ্নের পথে শেষ বাধা আর পেরোনো হলো না।

    বাছাইপর্বের আগের তিন টি-টোয়েন্টিতে বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশ দলের বিপক্ষে আজ আগে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভার শেষে তুলেছে ৬ উইকেটে ১৩৬ রান। বাংলাদেশের জন্য লক্ষ্যটা কঠিনই ছিল। কঠিনকে আর জয় করা হয়নি মুর্শিদা-ফারজানাদের। ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ তুলতে পেরেছে ৫ উইকেটে ১১৪ রান।

    আজ শুরুতেই শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর কাছে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারে দলীয় রানে ১৪ রানে শ্রীলঙ্কার অন্য উদ্বোধনী ব্যাটার ভিষ্মি গুনারত্নে (৭) আউট হলেও আতাপাত্তু ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৪৮ রান। দশম ওভারের শেষ বলে তিনি আউট হওয়ার সময়ই শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৭২।

    এরপর পাঁচে নামা হার্শিতা মাধবীর ২২ বলে ১৯, ছয়ে নামা নীলাক্ষী ডি সিলভার ২৫ বলে ২৮ আর সাতে নামা আনুশকা সঞ্জীবনীর ১৬ বলে ২০ রানের সৌজন্যে শ্রীলঙ্কা পায় ১৩৬ রানের লক্ষ্য।

    বাংলাদেশের ছয় বোলারের মধ্যে শুধু সালমা খাতুন ওভারপ্রতি গড়ে ৪-এর কম রান খরচ করতে পেরেছেন। ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি গড়ে ৬-এর নিচে রান দেওয়া অন্য বোলার সানজিদা আক্তার, উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৭ রান।

    বাকি চার বোলার সুরাইয়া আজমিন (২ ওভারে ১২ রানে ১ উইকেট), নাহিদা আক্তার (৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট), রুমানা আহমেদ (৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট) ও রিতু মনি (৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য)—কেউই সেভাবে রান আটকাতে পারেননি।

    ওভারপ্রতি প্রায় ৭-এর কাছাকাছি রান নেওয়ার লক্ষ্য নিয়ে নামা বাংলাদেশের মেয়েদের দলের হয়ে ব্যাটিংক্রমের ওপরের সারির ব্যাটাররাই যা লড়েছেন। ত্রিশের ওপরে রান করেছেন উদ্বোধনী ব্যাটার মুরশিদা খাতুন ও তিনে নামা ফারজানা হক। ২০-এর বেশি রান করেছেন চারে নামা অধিনায়ক নিগার সুলতানাও।

    তবে এমন পরিস্থিতিতেও স্ট্রাইক রেট ১০০ ছুঁয়েছে শুধু একজন ব্যাটারের—উদ্বোধনী ব্যাটসম্যান মুরশিদা! শেষ দিকে সাতে নামা রুমানা আহমেদেরও স্ট্রাইকরেট ১০০ ছুঁয়েছে, তবে তিনি অপরাজিত থেকে ইনিংস শেষ করার পথে করতে পেরেছেন ২ বলে ২ রান


    আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। মেয়েদের টুর্নামেন্ট দিয়েই ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। আট দলের টুর্নামেন্টে ইংল্যান্ড খেলবে স্বাগতিক হিসেবে।

    আইসিসির র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করবে বার্বাডোজ। আজকের ফাইনালে জিতে অষ্টম দল হিসেবে সুযোগ পেল শ্রীলঙ্কা। আর হতাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৪ জানুয়ারী, ২০২২ ০১:২০ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৪ জানুয়ারী, ২০২২ ০১:২০ অপরাহ্ন