শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এশিয়ান গেমস

    পাকিস্তানকে হটিয়ে ব্রোঞ্জ জিতলেন জ্যোতিরা

    খেলাধুলা ডেস্ক

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ন

    পাকিস্তানকে হটিয়ে ব্রোঞ্জ জিতলেন জ্যোতিরা

    পাকিস্তানকেহটিয়ে দিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় নারী টাইগাররা। এর আগে স্বর্ণা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার দারুণ বোলিংয়ে পাকিস্তান ৬৪ রানেই আটকে যায়।

    ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে এশিয়ান গেমসে সোনার আশা বাদ দিতে হয়। সে হতাশায় না ডুবে চাঙা হয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন নিগার সুলতানারা। হাংজুতে বোলিং ঝলকে তা প্রমাণিতও হয়েছে। নারীদের হাত ধরেই এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এলো।

    সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

    ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের দিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

    সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দিলেন বোলাররা। এদিন স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই পাকিস্তান খুইয়েছে ৩ উইকেট। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ১৮ রানে নেই পাকিস্তানের চার উইকেট।

    এরপরেই যেন ঘুরে দাঁড়ানোর মিশন পাকিস্তানি মেয়েদের। নাতালিয়ার সঙ্গে অধিনায়ক নিদা রশিদ করেন ১৮ রানের জুটি। ছোট্ট এই পার্টনারশিপই পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়াকে ১১ রানেই অবশ্য থামান সানজিদা মেঘলা। ৩৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

    এরপর বড় কোনো জুটি না হলেও রান এসেছে নিয়মিত। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭, নিদা রশিদের ১৮ বলে ১৪ পাকিস্তানকে ৫০ পেরুতে সাহায্য করে। নবম উইকেট জুটিতে আসে ২০ রান। তাতেই ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। স্বর্ণা ৩টি এবং সানজিদা নেন ২ উইকেট। মারুফা, নাহিদা, রাবেয়া নেন ১টি করে উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে শামীমা সুলতানা ও সাথী রাণী বেশ ইতিবাচক সূচনা করেন। দুজনই ১৩ করে রান করেন। স্বর্ণা অপরাজিত থেকে ৩৩ বলে ১৪ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ন