শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় পুরুষে বিজিবি চ্যাম্পিয়ন

    খেলাধুলা ডেস্ক

    ১ অগাস্ট, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন

    আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় পুরুষে বিজিবি চ্যাম্পিয়ন

    বাংলাদেশ জুডো ফেডারেশন কর্তৃক আয়োজিত ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় গত ২৮ জুলাই ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ এর ০৭টি ওজন শ্রেণীতে বিজিবি’র মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় -৮১ কেজি ওজন শ্রেণীতে সিপাহী নূর আলম, -৯০ কেজি ওজন শ্রেণীতে সিপাহী মাহফুজার রহমান, +৯০ কেজি ওজন শ্রেণীতে নায়েক আবুল কালাম আজাদ স্বর্ণপদক অর্জন করে। এছাড়া -৭৩ কেজি ওজন শ্রেণীতে সিপাহী আমিরুল ইসলাম, -৮১ কেজি ওজন শ্রেণীতে সিপাহী শিপন মিয়া এবং +৯০ কেজি ওজন শ্রেণীতে সিপাহী রাকিব হাসান রৌপ্যপদক অর্জন করে। এছাড়াও -৫৫ কেজি ওজন শ্রেণীতে সিপাহী কাওছার ,-৬০ কেজি ওজন শ্রেণীতে ল্যান্স নায়েক সুজন ত্রিপুরা, -৬৬ কেজি ওজন শ্রেণীতে সিপাহী রাশেদ সরদার, -৭৩ কেজি ওজন শ্রেণীতে সিপাহী ইলিয়াস হোসেন এবং -৯০ কেজি ওজন শ্রেণীতে হাবিলদার জাহাঙ্গীর আলম তাম্রপদক অর্জন করে। জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে সর্বমোট ০৭টি ওজন শ্রেণীতে ০৩টি স্বর্ণপদক, ০৩টি রৌপ্যপদক এবং ০৫টি তাম্রপদক অর্জন করে বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    সোমবার (৩১ জুলাই) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি (Major General A K M Nazmul Hasan BAM, ndc, psc) জুডো প্রতিযোগিতায় পদক অর্জনকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিজিবি মহাপরিচালক খেলোয়াড়দের দলগত শৃঙ্খলা, একাগ্রতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর সাফল্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডোর জন্মলগ্ন থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিতভাবে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। এপর্যন্ত বিজিবি ৩৮টি জাতীয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বিজিবি’র জুডো দলের খেলোয়াড়গণ বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১ অগাস্ট, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১ অগাস্ট, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন