শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, খেলাধুলায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ নারী ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে পরাশক্তি ভারতের সঙ্গে প্রথমবারের মতো জয় এবং সিরিজ ড্র করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

    তিনি বলেন, সাংবাদিকরা সবসময় এক ধরনের চাপের মধ্যে থেকে কাজ করেন। সেই চাপ থেকে মুক্ত থাকতে খেলাধুলার আয়োজনের মাধ্যমে মন ও শরীর চাঙ্গা রাখার দায়িত্ব পালন করছে ডিআরইউ।

    মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ক্রীড়া সংগঠক ও সাংবাদিক সেলিম নজরুল হক।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআরইউ’র অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইসমাঈল হোসাইন রাসেল ও কিরণ শেখ উপস্থিত ছিলেন।

    প্রায় দুই মাসব্যাপী ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। ২৫টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।

    বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল এবং নারী বিভাগে যুগ্মভাবে এবারের আয়োজনে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা ও বিটিভি’র সামসুন্নাহার বিনু। এবারই প্রথম বর্ষসেরা ক্রীড়াবিদদের ১০ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়।

    অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে শোক জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন