শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে তামিম

    খেলাধুলা ডেস্ক

    ৭ জুলাই, ২০২৩ ০৭:২২ পূর্বাহ্ন

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে তামিম

    ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে  হঠাৎ করেই  আন্তর্জাতিক ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা  দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল।

    চট্টগ্রামে তাড়াহুড়া করে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম।

    বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের ১৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

    আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম  আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেসের মূল্যায়ন করবেন বলে উল্লেখ করেছিলেন। তামিমের এমন ঘোষনায় ক্ষোভ  প্রকাশ করেছিলেন  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  অনেকেরই ধারনা  বিসিবি সভাপতি সভাপতির  ক্ষোভে হঠাৎ অবসরের ঘোষনা দেন তামিম।

    তামিমের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ পাপন বলেছিলেন, একজন খেলোয়াড় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এতটা হালকাভাবে নিতে পারে!

    বুধবারের ম্যাচে আলগা শটে তামিমের আউটের পর দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন বিসিবির কয়েকজন পরিচালকও।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৭ জুলাই, ২০২৩ ০৭:২২ পূর্বাহ্ন