শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়া সেই দুই বান্ধবী ১৭ দিন পর উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ০৮:০১ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়া সেই দুই বান্ধবী ১৭ দিন পর উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার লিয়া খাতুন (১৮) ও হিমা খাতুন (১৭) নামের দুই বান্ধবী নিখোঁজ হয়েছিল। ঘটনার ১৭ দিন পর ঢাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৭ জুন) গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল ঢাকার আশুলিয়া বাইপাইল তাদের ভাড়া বাসা থেকে উদ্ধার করে। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ঢাকার পোশাক কারখানায় চাকরির উদ্দেশ্য পাড়ি জমিয়ে ছিল বলে পুলিশকে জানায় ওই দুই বান্ধাবী।


    পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘড়িয়া (পাছপাড়া) গ্রামের বাবু মিয়ার মেয়ে লিয়া খাতুন ও সিংগা গ্রামের আব্দুল হামিদ মিয়ার হিমা খাতুন স্থানীয় ছয়ঘড়িয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। গত (৩১ মে) মহিমাগঞ্জ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে কয়েকজন বান্ধবীসহ একই সাথে অটোভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

    এরপর বেলা শেষে সন্ধ্যা গড়িয়ে এলে তারা বাড়িতে না পৌঁছায় অভিভাবকেরা চিন্তায় পড়ে যায়। তখন সহপাঠীদের বাড়িতে খোঁজ নিতে শুরু করে তারা। পরবর্তী আত্নীয়- স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় । কোথাও তাদের সন্ধান না পেয়ে হিমা খাতুন ও লিয়া খাতুনের পরিবার থেকে গত (২ জুন)থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি করেন।এরপর পুলিশ তাদের উদ্ধার তৎপরতা চালায়। এরই একপর্যায়ে শনিবার ওইস্থান থেকে শিলা ও হিমাকে উদ্ধার করে।  


    এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন,  উদ্ধার হওয়া শিলা ও হিমা নিজেদের আত্ননির্ভশীল করার লক্ষ্যে ঢাকার পোশাক কারখানায় চাকুরি উদ্দেশ্য পাড়ি জমিয়েছিল। সেখানে দুজনে বাসা ভাড়া নিয়ে চাকরি খুঁজতে থাকে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধার করে স্বজনদের জিম্মায় দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ জুন, ২০২৩ ০৮:০১ পূর্বাহ্ন