শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে ৪টি সেতু নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ০৭:৫৯ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ৪টি সেতু নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়কে ও খালের ওপর ৪টি সেতু নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে।১৮ জুন শনিবার দুপুরে গাইবান্ধা-৪ গেবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের স্থাপনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

    ব্রীজ নির্মানেরকাজের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বিত করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল।এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতা মাসুল শিল্পী,কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা মানব বিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী তুহিন,কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন,উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীয়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শামীম,কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন লেলিনপ্রমুখ।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর সড়কের ভেন্টি ব্রীজ, মনোহরপুর আলুগাড়ী সড়কের ভাঙ্গাব্রীজ, মুকুন্দপুর মুন্সিবাড়ী সড়কে ব্রীজ ও কাটাবাড়ী ইউনিয়নের ফুলহারে খালের ব্রীজ নির্মাণ কাজের  উদ্বোধন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর