শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ০১:০৩ অপরাহ্ন

    পিরোজপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

    ব্যর্থ ও অথর্ব সিইসি’র পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মসজিদের সামনে গিয়ে শেষ হয়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকালীন সময়ে হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. ইয়াহিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুল হাসান, ওলামা মাশায়েখে আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, পিরোজপুর সদরের সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন, মঠবাড়িয়া উপজেলার সভাপতি সগীর হোসেন।  এ সময় বক্তারা নির্বাচনে তাদের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর