শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাংবাদিক গোলাম রব্বানী হত্যার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ০১:০২ অপরাহ্ন

    সাংবাদিক গোলাম রব্বানী হত্যার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন

    জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিরোজপুরের নেছারাবাদের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

    আজ শনিবার (১৭ জুন) সকালে ফেরীঘাট সড়কে নেছারাবাদ উপজেলায় কমরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্থানীয় সাংবাদিকরা নাদিমের হত্যাকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

    এছাড়াও সাংবাদিক নেতারা বক্ত্যবে বলেন, অবিলম্বে সকল সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে  বিচার নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের নেছারাবাদ প্রতিনিধি এ,কে এম কাওসার উদ্দিন তালুকদার, বিজয় টিভির পিরোজপুর প্রতিনিধি মোঃ ফয়সাল হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন, হাবিবুল্লাহ্ মিঠু, মোঃ আজিজুল ইসলাম, শেখর মজুমদার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর